যাইয়ো না যাইয়ো না কন্যা
রাত পোহালে ঘরে,
ইলিখ বিলিখ কষ্ট মেখে
কাইন্দবো তোমার তরে গো
কাইন্দবো তোমার তরে।
নাক্কু নাকুড় না যাও ঠাকুর
নাক্কু নাকুড় না যাও ঠাকুর,
নাক্কু নাকুড় না যাও ঠাকুর
নাক্কু নাকুড় না যাও ঠাকুর
ও হো হো ও হো হো
ও হো হো ও হো হো..
যাইয়ো না যাইয়ো না কন্যা
রাত পোহালে ঘরে,
ইলিখ বিলিখ কষ্ট মেখে
কাইন্দবো তোমার তরে গো,
কাইন্দবো তোমার তরে।
থাকো রোদ ভরা ধান মাঠে
থাকো রোদ ভরা ধান মাঠে,
শীতলপাটির আরাম দেবো
আল্পনা চৌকাঠে,
দেবো আল্পনা চৌকাঠে,
চন্দন কাঠের দেবো পিড়ে
শালী ধানের দেবো চিড়ে,
সাঁঝবাতির দেবো আলো কন্যা
যেওনা তুমি ফিরে,
সুখপাখির দেব বাসা
হাত পাখার হাওয়া ঘিরে,
রাঙা আলতা দেবো পায়ে
কন্যা যেওনা তুমি ফিরে।
নাক্কু নাকুড় না যাও ঠাকুর
নাক্কু নাকুড় না যাও ঠাকুর,
থাকো আমার মনের ঘরে
থাকো আমার মনের ঘরে
মন পবনের নাও ভেসে যায়
অন্তরে অন্তরে,
থাকো অন্তরে অন্তরে।
চন্দন কাঠের দেবো পিড়ে
শালী ধানের দেবো চিড়ে,
সাঁঝবাতির দেবো আলো কইন্যা
যেওনা তুমি ফিরে,
সুখপাখির দেব বাসা
হাত পাখার হাওয়া ঘিরে,
রাঙা আলতা দেবো পায়ে
কইন্যা যেওনা তুমি ফিরে।
যাইয়ো না যাইয়ো না কন্যা
রাত পোহালে ঘরে,
ইলিখ বিলিখ কষ্ট মেখে
কাইন্দবো তোমার তরে গো,
কাইন্দবো তোমার তরে।
Discussion
Public comments for Nakku Nakur Na Jao Thakur are available on the discussion page.
View discussion