Back to Library
Devotional

নাম সম্বলে ছাড়লাম তরী Nam Sombole Charlam Tori

Shah Abdul Karim

Nam Sombole Charlam Tori lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

ধরণ
বাউল
Lyrics

নাম সম্বলে ছাড়লাম তরী
অকূল সাগরে
কূল দাও কি ডুবাইয়া মারো
যা লয় তোমার অন্তরে

দয়াল আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি
প্রাণ কাপে ডরে
নিদানে বান্ধব তুমি
আমি আর ডাকব কারে

যাদের নায়ের মাঝি ভালো
তারা সবাই চলে গেল
প্রেমের বাজারে
ভক্তজনের বিপদ কিসের
তুমি দয়া করো যারে

দয়াল তোমার নিজগুণে
পাপী-তাপী কত জনে
নিলা সে পারে
তোমার নামেতে কলঙ্ক রবে
করিম যদি ডুবে মরে

Read in Banglish
Nam sombole charlam tori Okul sagore Kul dao ki dubaiya maro Ja loy tomar ontore Doyal amar bhanga tori Bhobosagore tufan bhari Pran kape dore Nidane bandhob tumi Ami ar dakbo kare Jader nayer majhi bhalo Tara sobai chole gelo Premer bajare Bhoktojoner bipod kisher Tumi doya koro jare Doyal tomar nijegune Papi-tapi koto jone Nila se pare Tomar namete kolonko robe Korim jodi dube more

Related songs

More songs you may enjoy.

Philosophical

Manushe Manush Biraje

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়

Shah Abdul Karim

"মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায় পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায় ॥"

Philosophical

Matir Pinjiray Sonar Moyna Re

মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে

Shah Abdul Karim

"মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে– তোমারে পুষিলাম কত আদরে ॥"

Mystical

Deshe Bagh Ailo

দেশে বাঘ আইল

Shah Abdul Karim

"দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে বুড়া মানুষ খায় না বাঘে জোয়ান পাইলে ধরে ॥"

Spiritual

Nao Jeno Gange Dobe Na

নাও যেন গাঙে ডোবে না

Shah Abdul Karim

"নাও যেন গাঙে ডোবে না ওরে মাঝি খবরদার খবরদার হুঁশিয়ার আছে ছয় ডাকাইতের অত্যাচার ॥"

Philosophical

Tomar Ichchay Chole Gari

তোমার ইচ্ছায় চলে গাড়ি

Shah Abdul Karim

"তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পরে আমার আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার"

Mystical

Air Condition Machine Ache Mayer Kache

এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে

Shah Abdul Karim

"এয়ার কন্ডিশন মেশিন আছে মায়ের কাছে মাইয়ায় কেউরে হাসায় কেউরে কাঁদায়"

Discussion

Public comments for Nam Sombole Charlam Tori are available on the discussion page.

View discussion