নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সম্মোহিনী,
নমো বাদ-সংগীত মাতঃ ভারতী ভবতারিণী।
সৌরলোক গীতচালিত, দ্যুলোকে ভুলোক গীতমুখরিত;
ষড় ঋতু ষড়রাগরঞ্জিত বন্দে চরণে বন্দিনী।
সুপ্ত স্মৃতি পুনঃ জীবিত, শান্ত তৃপ্ত তাপিত চিত,
সুখী জন সদা নন্দিত তব সংগীত ছন্দে।
প্রেমমুখর মুরলী রন্ধ্র, সমরে ডমরু মরণমন্দ্র,
গীত আদি-বেদ মন্ত্র তব সংগীত ছন্দে।
নমো ঈশ্বর নন্দিনী।
Discussion
Public comments for Namo Bani Binapani are available on the discussion page.
View discussion