Back to Library
Philosophical

নমো হে নমো যন্ত্রপতি Namo He Namo Jantrapati

Kazi Nazrul Islam

Namo He Namo Jantrapati lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত।
তন্ত্রে তব ত্রস্ত ধরা, সৃষ্টি পথভ্রান্ত॥

বিশ্ব হল বস্তুময়
মন্ত্রে তব হে,
নন্দনে-আনন্দে তুমি
গ্রাসিলে মহাধ্বান্ত॥

শংকর হে, সে কোন্ সতী-শোকে হয়ে নৃশংস
বসেছ ধ্যানে হয়েছে জড় সাধিতেছ এ ধ্বংস।
রুক্ষ তব দৃষ্টি-দাহে
শুষ্ক সব হে,
ভীষণ তব চক্রাঘাতে
নির্জিত যুগান্ত॥

Read in Banglish
Namo he namo jantrapati namo namo ashanto. Tantre tobo trosto dhora, srishti pothobhranto. Bishwo holo bostumoy Montre tobo he, Nondone-anonde tumi Grasile mohadhwanto. Shonkor he, se kon Soti-shoke hoye nrishongsho Boshecho dhyane hoyeche joro sadhitecho e dhongsho. Rukkho tobo drishti-dahe Shushko shob he, Bhishon tobo chokraghate Nirjito juganto.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sundar Beshe Mrityu Amar

সুন্দর বেশে মৃত্যু আমার

Kazi Nazrul Islam

"সুন্দর বেশে মৃত্যু আমার আসিলে কি এতদিনে? বাজালে দুপুরে বিদায় পুরবি আমার জীবন-বীণে!"

Devotional

Khelicho E Bishwa Loye

খেলিছ এ বিশ্ব লয়ে

Kazi Nazrul Islam

"খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।।"

Devotional

Amar Aponar Cheye Apon Je Jon

আমার আপনার চেয়ে আপন যে জন

Kazi Nazrul Islam

"আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়॥ আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায়॥"

Intense

He Ashanti Mor Eso Eso

হে অশান্তি মোর এসো এসো

Kazi Nazrul Islam

"হে অশান্তি মোর এসো এসো! (তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে, বৈরাগিনী বেশে এসেছি বাহির পথে।"

Philosophical

Bhober Ei Pasha Khelay

ভবের এই পাশা খেলায়

Kazi Nazrul Islam

"ভবের এই পাশা খেলায় খেলতে এলি, হায় আনাড়ি। হাতে তোর দান পড়ে না হাত খোলে না তাড়াতাড়ি॥"

Melancholic

Bidayber Bela Mor Ghonaye Ashe

বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে

Kazi Nazrul Islam

"বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে। দিনের চিতা জ্বলে অস্ত-আকাশে॥ দিন শেষে শুভদিন এল বুঝি মম মরণের রূপে এলে মোর প্রিয়তম"

Discussion

Public comments for Namo He Namo Jantrapati are available on the discussion page.

View discussion