নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে।
জগতজনহৃদয়ধন, চাহি তব পানে॥
হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে
কুঞ্জকাননপবন পরশ তব আনে।
মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে,
মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে।
দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি,
দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে॥
Read Nibira Antaratara Basanta Ela Prane in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে।
জগতজনহৃদয়ধন, চাহি তব পানে॥
হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে
কুঞ্জকাননপবন পরশ তব আনে।
মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে,
মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে।
দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি,
দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে॥
More songs you may enjoy.
সার্থক কর' সাধন
Rabindranath Tagore
"সার্থক কর' সাধন, সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন প্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন ॥"
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
Rabindranath Tagore
"আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ।। যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-"
আঁধার এল ব’লে তাই
Rabindranath Tagore
"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"
আজি বসন্ত জাগ্রত দ্বারে
Rabindranath Tagore
"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"
অনন্তের বাণী তুমি
Rabindranath Tagore
"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"
সন্ন্যাসী
Rabindranath Tagore
"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"
Discussion
Public comments for Nibira Antaratara Basanta Ela Prane are available on the discussion page.
View discussion