নিশি নিঝুম, ঘুম নাহি আসে।
হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে॥
বিহগী ঘুমায় বিহগ-কোলে
ঘুমায়েছে ফুল মালা শ্রান্ত আঁচলে
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে॥
ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি
শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি!
কহিতে নারি কথা তুলিয়া আঁখি,
বিষাদ-মাখা মুখ গুণ্ঠনে ঢাকি,
দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে॥
Discussion
Public comments for Nishi Nijhum Ghum Nahi Ashe are available on the discussion page.
View discussion