নিশিথে জাগিয়া আকুল হইলাম রাধে
আমি তোমারও লাগিয়া
ওগো রাধে চাওনা ফিরিয়া
ও রাধে গো…
তোমারও লাগিয়া গো
আমি বৃন্দাবন সাজাইলাম
তোমার গুণ গাইবার জন্য
আমি তোমারই হইলাম
ওগো রাধে চাওনা ফিরিয়া
ও রাধে গো…
তুমি হইও বটবৃক্ষ
আমি হব লতা
দুই চরণ বাধিয়া রাখবো
ছাইরা যাইবা কোথা গো
ওগো রাধে চাওনা ফিরিয়া
ও রাধে গো…
তুমি হইও প্রেম যমুনা
আমি হব নাইয়া
তোমার ঋণ শোধ করিব
আমি নবদ্বীপে যাইয়া গো
ওগো রাধে চাওনা ফিরিয়া
Discussion
Public comments for Nisithe Jagiya Akul Hoilam Radhe are available on the discussion page.
View discussion