Back to Library
Devotional

নবি এসে ঘুচালেন আঁধার Nobi Ese Ghuchalen Adhar

Shah Abdul Karim

Nobi Ese Ghuchalen Adhar lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

নবি এসে ঘুচালেন আঁধার
নুরের আলো যার
লা ইলাহা ইল্লাল্লা জানো
আল্লাহকে মনিব মানো
মুক্তির বাণী করিলেন প্রচার ॥

নুরে নুরনবি পয়দা
এই নুরে জগৎ বাঁধা
নহে জুদা সবই একাকার
শতবর্ণের গাভী হলে
একই বর্ণের দুগ্ধ মিলে
সাম্যের বাণী নবি মোস্তফার ॥

পাপীতাপীর ভাগ্যাকাশে
আবদুল্লার ঔরসে
গর্ভাবাসে বিবি আমেনার
উদিত ইসলাম রবি
ধরিয়া মানছবি
দয়াল নবি পাপীর কর্ণধার ॥

তৌহিদের বাণী মুখে
আসিলেন সাহারা বুকে
সেই আলোকে নাশিল আধার
আবদুল করিম দীনহীন
ভাবে বসে নিশিদিন
দুঃখের জামিন হবেন প্রেমাধার ॥

Read in Banglish
Nobi ese ghuchalen adhar Nurer alo jar La ilaha illallah jano Allahke monib mano Muktir bani korilen prochar. Nure Nurnobi poyda Ei nure jogot badha Nohe juda sob-i ekakar Shotobornner gabhi hole Eki bornner dugdho mile Sammer bani Nobi Mustofar. Papitapir bhaggyakashe Abdullar ouroshe Gorbhabashe Bibi Amenar Udito Islam robi Dhoriya manshobi Doyal Nobi papir kornodhar. Touhider bani mukhe Asilen Sahara buk-e Sei aloke nashilo adhar Abdul Korim dinhinn Bhabe boshe nishidin Dukkher jamin hoben premadhar.

Related songs

More songs you may enjoy.

Protest

Prane Bacha Day

প্রাণে বাঁচা দায়

Shah Abdul Karim

"প্রাণে বাঁচা দায় প্রাণে বাঁচা দায় রে নিদারুণ ক্ষুধার আগুন জ্বলে কলিজায় রে ॥"

Protest

O Noojowan Bhai Ami Sobare Janai

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

Shah Abdul Karim

"ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান শান্তির বাতাস নি দেশে আসে রে"

Devotional

Asheker Rasta Shoja

আশেকের রাস্তা সোজা

Shah Abdul Karim

"আশেকের রাস্তা সোজা আশেক থাকে মাশুকধ্যানে এই তার নামাজ এই তার রোজা"

Devotional

Dakle Doya Koro Bole

ডাকলে দয়া করো বলে

Shah Abdul Karim

"ডাকলে দয়া করো বলে সকলের জানা তাই তো এত ডাকাডাকি সবাই চায় তোমার করুণা ॥"

Philosophical

Gari Chole Na

গাড়ি চলে না

Shah Abdul Karim

"গাড়ি চলে না, চলে না চলে না রে গাড়ি চলে না ॥ চড়িয়া মানবগাড়ি"

Philosophical

Haoar Pakhi Bhora Amar Matir Pinjiray

হাওয়ার পাখি ভরা আমার মাটির পিঞ্জিরায়

Shah Abdul Karim

"হাওয়ার পাখি ভরা আমার মাটির পিঞ্জিরায়, পাখি যাইতে পারে যায় না উড়ে পিঞ্জিরার মায়ায় ॥"

Discussion

Public comments for Nobi Ese Ghuchalen Adhar are available on the discussion page.

View discussion