নবীর আইন পরশ-রতন
চিনলি না মন দিন থাকিতে।
ও রে সুধার লোভে গরল খাইয়া
মলি রে বিষের জ্বালাতে।
ও রে রোজা কর, নামাজ পড়
নূর নবীজীর তরিক ধর
নবীর তরিক না ধরিলে
ঠেকবি রে রোজ হাসরেতে৷
আবার নৈরা মানুষের কথা
শুনিলে মনে লাগে ব্যথা
তাই লালন বলে, ভাঙ্গবি মাথা
পড়েছ কাঠ-গোঁয়ারের হাতে।।
Discussion
Public comments for Nobir Ain Porosh-Roton are available on the discussion page.
View discussion