নবীর অঙ্গে জগত পয়দা হয়।
সেই যে আকার কি হল তার,
কে করে নির্ণয়।
আবদুল্লার ঘরে বলো
সেই নবীর জন্ম হলো
মূল দেহ তার কোথায় রৈল
শুধাব কোথায়।
কি রূপে নবী জান সে
যুক্ত হয় বাপের বীজে
আবহায়াত যার নাম লিখেছে
হাওয়া নাই সেথায়।
একজনে দুই কায়া ধরে
কেউ পুণ্য, কেউ পাপ করে
কি হবে তার রোজ হাসরে
হিসাবের সময়।
নবীর ভেদ পায় একান্তি
ঘুচে যার তার সব সন্ধি
দৃষ্ট হয় তার আলেক ফন্দি
লালন ফকির কয়৷।
Discussion
Public comments for Nobir Ongge Jogot Poyda Hoy are available on the discussion page.
View discussion