নদীর নাম সই অঞ্জনা
নাচে তীরে খঞ্জনা,
পাখি সে নয় নাচে কালো আঁখি।
আমি যাব না আর অঞ্জনাতে
জল নিতে সখী লো,
ওই আঁখি কিছু রাখিবে না বাকি॥
সেদিন তুলতে গেলাম
দুপুর বেলা
কলমি শাক ঢোলা ঢোলা
হল না আর সখী লো শাক তোলা,
আমার মনে পড়িল সখী,
ঢলঢল তার চটুল আঁখি,
ব্যথায় ভরে উঠল বুকের তলা।
ঘরে ফেরার পথে দেখি,
নীল শালুক সুঁদি ও কী ফুটে আছে
ঝিলের গহিন জলে।
আমার অমনি পড়িল মনে
সেই ডাগর আঁখি লো,
ঝিলের জলে চোখের জলে
হল মাখামাখি॥
Discussion
Public comments for Nodir Naam Shoi Anjana are available on the discussion page.
View discussion