সজল হাওয়া কেঁদে বেড়ায়
কাজল আকাশ ঘিরে’,
তুমি এস ফিরো।
উঠছে কাঁদন ভাঙন-ধরা
নদীর তীরে তীরে।
তুমি এস ফিরে।।
বন্ধু তব বিরহেরি
অশ্রু ঝরে গগন ঘেরি’,
লুটিয়ে কাঁদে বনভূমি
অশান্ত সমীরে।।
আকাশ কাঁদে, আমি কাঁদি,
বাতাস কেঁদে সারা;
তুমি কোথায়, কোথায় তুমি
পথিক পথহারা।
দুয়ার খুলে নিরুদ্দেশে
চেয়ে আছি অনিমিষে,–
আঁচল ঢেকে রাখবো কত
আশার প্রদীপটিরে।।
Discussion
Public comments for Sajal Haoa Kende Beray are available on the discussion page.
View discussion