নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর
সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর।
নাম বিলাইয়া সে যে ফিরে ঘরে ঘর
যে বুঝে নামের মর্ম সে হয় অমর।
হরি হরি বলে নাচে ঘরে ঘরে প্ৰেম যাচে
প্রেমিক হয়ে যে সে বাঁচে ঘুচে যায় কুচিন্তা ঘোর
শ্ৰীনিবাস অদ্বৈত সাখী তাদের তনু ধুলায় ধুসর।
বাউল রাধারমণ বলে অত্বরা করে সঙ্গ ধর।
Discussion
Public comments for Nodiyay Elo Re Aj Nimai Kishor are available on the discussion page.
View discussion