নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ।
অনুগত জনেরে না দিহ এত দুখ।।
তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর।।
প্রতি-অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি।
না জানি কি লাগি পরসন্ন নহে বিধি।।
অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল।
কাঞ্চন সঞে কাচ মরকত-তূল।।
এত অনুনয় করি আমি নিজ-জনা।
দুরদিন হয় যদি চান্দে হরে কণা।।
রূপে গুণে যৌবনে ভুবনে আগলী।
বিধি নিরমিল তোহে পিরিতি পুতলী।।
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানে কার মন।।
Discussion
Public comments for Nohiyo Bimukho Rai are available on the discussion page.
View discussion