তুমি সব জান কানুর পিরিতি
তোমারে বলিব কি।
সব পরিহরি এ জাতি-জীবন
তাহারে সোঁপিয়াছি।
সি কি আর কুল-বিচারে।
প্রাণ-বন্ধু বিনে তিলেক না জীব
কি মোর সোদর-পরে।।
সে রূপ-সায়রে নয়ন ডুবিল
সে গুণে বান্ধিলুঁ হিয়া।
সে সব চরিতে ডুবিল যে মন
তুলিব কি আর দিয়া।।
খাইতে খাইতে শুইতে শুইয়ে
আছিতে আছিয়ে পরে।
জ্ঞানদাস কহে ইঙ্গিত পাইলে
আগুনি ভেজাই ঘরে।।
Discussion
Public comments for Tumi Sob Jano Kanur Piriti are available on the discussion page.
View discussion