নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
বাইও সাবধান হইয়া
আল্লাহ নবির নাম রে মাঝি ভাই স্মরণ রাখিয়া ॥
তিন তক্তারই নৌকা রে মাঝি ভাই মধ্যে মধ্যে জোড়া
বিপাকে পড়িলেরে মাঝি ভাই নৌকা যাবে মারা ॥
বাতাসে চালায় রে নৌকা আজবও গঠন
গলইয়ে ভরিয়া রে দিছে অমূল্যরতন ॥
শরিয়তের পাইক রে মাঝি ভাই মারিফতের নাও
mায়া নদীর বাঁকে রে নৌকা উজান বাইয়া যাও ॥
গাব-কালি লাগাইয়া রে নৌকা যত্ন করে বাও
নোনা জলে খাইলে রে তক্তা ভাঙিয়া পড়ে নাও ॥
নায়ের মাঝে আছেন রে মাঝি ভাই নায়ের মহাজন
করিম কয় না চিনিলে বিফলও জীবন ॥
Discussion
Public comments for Nouka Baio Shobdhan Hoiya are available on the discussion page.
View discussion