ও আল্লাজি গো
ও মাবুদ আল্লাজি গো
আল্লাজি আল্লাজি বলে
দিন গেল গো।।
ভব সিন্ধুর মাঝে পড়ে
তোমারে ডাকি গো
ত্বরাইয়া লও আমায় তুমি
আমি একাকি গো।।
সাধন নাই মোর উঠবো একা
এ সিন্ধু হতে গো
উঠিবো এই আশায় আছি
তোমার নাম গুণেতে গো।।
আল্লাহ এক অদ্বিতীয়
বলিবো সর্বদা গো
আল্লাহ বিনে এই কাঙালের
সর্বকিছু বৃথা গো।।
নাঈম বলে আল্লাহ নামে
হয়েছি বিশ্বাসী গো
আল্লাহ নামের বিশ্বাস নিয়ে
আমি যে আশ্বাসী গো।।
Discussion
Public comments for O Allaji Go O Mabud Allaji Go are available on the discussion page.
View discussion