ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়।
তোরা ধর গো হরি ভেসে যায়।
রাই প্রেমের তরঙ্গ ভারি
তারে ঠাঁই দিতে কি পারবে গো হরি।
ছেড়ে রাজস্ব
প্রেমে ঔদাস্য
কৃষ্ণের চিন্তা কেতা ওড়ে গায়।
চার যুগেতে ঐ কেলে সোনা
তবু শ্রীরাধার দাস হইতে পারলে না।
যদি হইত দাস
যেত অভিলাষ
তবে আসবে কেন নদীয়ায়।
তিনটি বাঞ্ছা অভিলাষ করে
হরি জন্ম নিলেন শচীর উদরে।
সিরাজ-চরণ
ভেবে কয় লালন
সে ভাব জানলে সে জন রসিক হয়।।
Discussion
Public comments for O Go Rai Sayore Namlo Shyamrai are available on the discussion page.
View discussion