ও জানা উচিত বটে দুটি নূরের ভেদ-বিচার O Jana Uchit Bote Duti Nurer Bhed-Bichar

Lalon Shah

ও জানা উচিত বটে দুটি নূরের ভেদ-বিচার।
নবীজী আর নিরূপ খোদা, নূর সে কি প্রকার।

নবীর যেন আকার ছিল
তাহাতে নূর চোয়ায় ভাল
নিরাকারে কি প্রকারে নূর চোয়ায় খোদার।

আকার বলিতে খোদা
শরাতে নিষেদ সদা
আকার বিনে নূর চোয়ানে প্রমাণ কি গো তার।

জাত এলাহি ছিল জুতে
কিরূপে এলো সিফাতে
লালন বলে, নূর চিনিলে যেতে ঘোর অন্ধকার।।

বাংলিশ/Banglish

O jana uchit bote duti nurer bhed-bichar. Nobiji ar nirup khoda, nur se ki prokar. Nobir jeno akar chilo Tahate nur choyay bhalo Nirakare ki prokare nur choyay khodar. Akar bolite khoda Shorate nishedh soda Akar bine nur choyane proman ki go tar. Jat elahi chilo jute Kirupe elo sifate Lalon bole, nur chinile jete ghor ondhookar..

Discussion

Public comments for O Jana Uchit Bote Duti Nurer Bhed-Bichar are available on the discussion page.

View discussion