Back to Library
Romantic

ও কেন চুরি ক'রে চায় O Keno Churi Kore Chay

Rabindranath Tagore

Read O Keno Churi Kore Chay in Bengali and Banglish transliteration, from Robichhaya.

Updated

Lyrics

ও কেন চুরি ক’রে চায়।
নুকোতে গিয়ে হাসি হেসে পালায়।
বনপথে ফুলের মেলা, হেলে দুলে করে খেলা—
চকিতে সে চমকিয়ে কোথা দিয়ে যায়॥

কী যেন গানের মতো বেজেছে কানের কাছে,
যেন তার প্রাণের কথা আধেকখানি শোনা গেছে।
পথেতে যেতে চ’লে মালাটি গেছে ফেলে—
পরানের আশাগুলি গাঁথা যেন তায়॥

Read in Banglish
O keno churi kore chay. Nukote giye hasi hese palay. Bonopothe phuler mela, hele dule kore khela-- Chokite se chomokiye kotha diye jay. Ki jeno ganer moto bejeche kaner kache, Jeno tar praner kotha adhekkhani shona geche. Pothete jete chole malati geche phele-- Poraner ashaguli gatha jeno tay.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Devotional

Adhar Sakoli Dekhi

আঁধার সকলই দেখি

Rabindranath Tagore

"আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে। ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Devotional

E Din Aji Kon Ghore Go Khule Dilo Dwar

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

Rabindranath Tagore

"এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"

Discussion

Public comments for O Keno Churi Kore Chay are available on the discussion page.

View discussion