ও মন, যে যা ভাবে সেই রূপ
সে হয়।
রাম রহিম করিম কালা এক আল্লা
জগৎময়।
কুল্লে সাইন মোহিত খোদা আপনা
জবানে কয়।
একতা যার নাইরে বিচার পড়িয়ে সে
গোল বাধায়৷
আকার সাকার নয় নিরাকার
একে অনন্ত উদয়।
নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি
দেখা যায়।
একে নেহার দেয় মন আমার ছাড়িয়ে রে
দো-খোদায়।
লালন বলে, একরূপ দেখলে ঘটে-পটে
সব জাগায়।।
Discussion
Public comments for O Mon, Je Ja Bhabe Sei Rup Se Hoy are available on the discussion page.
View discussion