ও মন থাকো রে সাবধানে রং মহল লুট করি নেয়
রিপু ছয় জনে।।
ভক্তির কপাট দিয়ে তায় মূল রাখো গোপনে
ঘর চোরেতে যুক্তি করে বেড়ায় ধনের সন্ধানে।
সাবধানে রাখিবে ধন কেও যেন না জানে।
শক্র বিনে মিত্ৰ নাই জানিবে আপনে।
ভিতরেতে ছয়জন শত্রু বাইরে শক্র অগণা
তিরি পুত্র কেউ তো নয়রে তোমার আপনা।
ভাইবে রাধারমণ বলে তুমি আছ কি মনে
মূল নাশিয়া বিনাশিব ঘরের শক্র ছয়জনে।
Discussion
Public comments for O Mon Thako Re Sabdhane are available on the discussion page.
View discussion