ও মন তিন পোড়ায় তো খাঁটি হল না।
না জানি আর কর্মে তোমার কি আছে,
তাও বুঝলাম না।।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মরিলে
তেমনি মন তুই একজনা।।
অনুমানে জানা গেল
চুরাশি লক্কর ফের পড়িল
আর কখন কি করবি বল
হয় না সে বিবেচনা।।
দেব-দেবতার বাসনা যে
মানুষ-জন্মের লাগিয়ে
লালন কয়, সে মানুষ হয়ে
মানুষের করণ জানলে না।।
Discussion
Public comments for O Mon Tin Poray To Khati Holo Na are available on the discussion page.
View discussion