অ, প্রাণ বিশাখে ললিতে গো কহগো মরে।
মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে।।
কেমনে চিনিল বাঁশি অভাগিনীরে।
রাধা বইলে বাজায় বাঁশি গো সুমধুর স্বরে।।
পঞ্জর ঝর ঝর গো মোর রহিতে নারি ঘরে।
মন হইয়াছে চাতাকিনী গো সখী উড়তে সাধ করে।।
কোন জাতি কেমন যুবতী, কথায় বাস করে।
রাধারমণ ভনে বাশের বাঁশি গো সখী পুর নব জলধরে।।
Discussion
Public comments for O Pran Bishakhe Lolite are available on the discussion page.
View discussion