ও রে মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত
কোন দলে।
অযোনি সহজ সংস্কার
তারে কি সন্ধানে সাধক একবার
বড় গহীন মানুষ-লীলে, ও রে
মানুষ-লীলে।
ভজন সাধন নাহি জানি
কোথায় পাই সহজ কোথায় অযোনি
বেড়াই গোলে হরিবোল বলে, ও রে গোলে
হরিবোল বলে।
তিন মানুষের করণ বিচক্ষণ
তারে জানলে হবে এক নিরূপণ
অধীন লালন পলো গোলমালে,
ও মন গোলমালে।।
Discussion
Public comments for O Re Manush Manush Sobai Bole are available on the discussion page.
View discussion