Back to Library
Melancholic

অভিমান Obhiman

Sumon

Read Obhiman in Bengali and Banglish transliteration, from Boka Manushta - Sumon o Aurthohin 2.

Updated

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন
ধরণ
আধুনিক
Lyrics

আমি দেখতে চাই না আর কখনো
নিঝুম রাতে ঐ আকাশ ভরা জোসনা
আমি জানতে চাই না কেন আসে অশ্রুধারা
যখন দেখি বিচ্ছিন্নতা
আমি উঠতে চাই না আজ আবার
মেঘের ভেলায় ছুয়ে যাওয়া ঐ পাহাড়চূড়া
আমি শুনতে চাই না নতুন কোন
গানের ভাষায় তোমাদের ঐ আহবান

চাইছ কেন তোমরা সব যা নেই আমার দেবার
শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার
জানালার ঐ পাশটাতে ছিল আকাশ নীল
আটকে দিলে তোমরা আমায় ঘরে একাকী
তবে কেন চাও তোমরা ফিরে আমাকে
পেতে চাই না আর কিছু হারানোর ভয়ে

আমি চাইনি জীবন, চাইনি মৃত্যু
চেয়েছি শুধু সব কিছুতে শুন্যতা
আমি চাইনি শুরু, চাইনি শেষ
চেয়েছি শুধু অদৃশ্য পথচলা
আমি চাইনি হাসি, চাইনি কান্না
চেয়েছি শুধু না ভাঙ্গা নিস্তব্ধতা
আমি চাইনি আধার, চাইনি আলো
চেয়েছি শুধু একটখানি অস্পষ্টতা

চাইছ কেন তোমরা সব যা নেই আমার দেবার
শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার
জানালার ঐ পাশটাতে ছিল আকাশ নীল
আটকে দিলে তোমরা আমায় ঘরে একাকী
তবে কেন চাও তোমরা ফিরে আমাকে
পেতে চাই না আর কিছু হারানোর ভয়ে
তবে কেন চাও তোমরা ফিরে আসি আজ
গানের খাতায় থাকলো পরে আমার অভিমান

Read in Banglish
Ami dekhte chai na ar kokhono Nijhum rate oi akash bhora josna Ami jante chai na keno ase oshrudhara Jokhon dekhi bichhinnota Ami uthte chai na aj abar Megher bhelay chuye jawa oi paharchura Ami shunte chai na notun kono Ganer bhashay tomader oi ahoban Chaicho keno tomra shob ja nei amar debar Shunbe tomra kibhabe ei bobar chitkar Janalar oi pashtate chhilo akash nil Atke dile tomra amay ghore ekaki Tobey keno chao tomra phire amake Pete chai na ar kichhu haranor bhoye Ami chaini jibon, chaini mrittyu Cheyechi shudhu shob kichute shunnota Ami chaini shuru, chaini shesh Cheyechi shudhu odrishyo pothchola Ami chaini hashi, chaini kanna Cheyechi shudhu na bhanga nistobdhota Ami chaini adhar, chaini alo Cheyechi shudhu ektukhani ospashtota Chaicho keno tomra shob ja nei amar debar Shunbe tomra kibhabe ei bobar chitkar Janalar oi pashtate chhilo akash nil Atke dile tomra amay ghore ekaki Tobey keno chao tomra phire amake Pete chai na ar kichhu haranor bhoye Tobey keno chao tomra phire ashi aj Ganer khatay thaklo pore amar obhiman

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Aro Ekbar Cholo Fire Jai

আরো একবার চলো ফিরে যাই

Fossils

"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু’জনে যেনো হয়ে গেছি আরো অচেনা স্বপ্নেরা তবু খুজে যায়, জীবনের শেষ সীমানায়"

Whimsical

Ayna Ayna

আয়না আয়না

Joler Gaan

"আয়না আয়না … এখানে তুমি আমি, প্রথমবার পরিচয় – এবার কাহিনী।"

Nostalgic

Baula Batas

বাউলা বাতাস

Joler Gaan

"বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান—"

Nostalgic

Bokul Phool

বকুল ফুল

Joler Gaan

"বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Melancholic

Dure Thaka Megh

দূরে থাকা মেঘ

Joler Gaan

"দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ মন মন সে তো পাল ছেড়া তরী যতদূরই যাক সে সবটুকু তোরই।"

Discussion

Public comments for Obhiman are available on the discussion page.

View discussion