ওগো মায়াবী রাতের একা চাঁদ
আমি আজ তোমারই মতন
মনের মাধুরী দিয়ে পেতে চাই মন ৷৷
জানিনি তো কোনো দিন
ব্যথার কাজল মুছে আঁখিজল
ভালো লাগা রং দিয়ে সাজায় নয়ন
ওগো সাজায় নয়ন ॥
যদি তাই ভুল বুঝে কোনো অপরাধ
করে থাকি, ক্ষমা কোরো সুন্দর চাঁদ।
আমি যে চেয়েছি কারও ঘুম ভাঙাতে
এমন রাতে ওগো এমন রাতে
ভুল করে ভেঙেছি যে মধুর স্বপন
ওগো মধুর স্বপন।।
Discussion
Public comments for Ogo Mayabi Rater Eka Chand are available on the discussion page.
View discussion