রাতের ময়ূর ছড়ালো যে পাখা আকাশের নীল গায়—
তুমি কোথায়, তুমি কোথায়?
আমার এ গান স্বপনে ভাসিয়া যায়
তারার আঁখির কোলে স্বপনে শিশির দোলে
চামেলি যে হায় চাঁদের পরশ চায়
আমার এ গান জড়ানো পাখির প্রলাপে,
এ সুর যেন গো রাঙানো প্রাণের গোলাপে;
যেন এ মলয়া দেশে চলে পাখির পালকে ভেসে
যেন আঁখিপল্লব নেমে আসে ধীরে আঁখিপল্লব ছায়।
Discussion
Public comments for Raater Mayur Chhoralo Je Pakha are available on the discussion page.
View discussion