ওগো সাথী, মম সাথী Ogo Sathi Momo Sathi

ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে।
যে পথে আসিবে তরুণ প্রভাত অরুণ-তিলক-মাথে।

যে পথে কাননে আসে ফুলদল,
যে পথে কমলে পশে পরিমল,
যে পথে মলয় আনে সৌরভ শিশিরসিক্ত প্রাতে।

যে পথে বধূরা যমুনার কুলে
যায় ফুল হাতে প্রেমের দেউলে,
যে পথে বন্ধু দেশে চলে বন্ধুর সাথে।

যে পথে তপন যায় সন্ধ্যায়,
সে পথে মোদের হবে অভিসার শেষ তিমির-রাতে।

বাংলিশ/Banglish

Ogo sathi, momo sathi, ami sei pothe jabo sathe. Je pothe ashibe torun probhat orun-tilok-mathe. Je pothe kanone ashe phulodol, Je pothe komole poshe porimol, Je pothe moloy ane sourobh shishirsikto prate. Je pothe bodhura jomunar kule jay phul hate premer deule, Je pothe bondhu deshe chole bondhur sathe. Je pothe topon jay shondhyay, se pothe moder hobe obhisar shesh timir-rate.

Discussion

Public comments for Ogo Sathi Momo Sathi are available on the discussion page.

View discussion