ঐ এক অজান মানুষ ফিরছে দেশে
তারে চিনতে হয়।
তারে চিনতে হয়, তারে মানতে হয়।
শরিয়তের মোনাজাতে
জানে না তা শরিয়তে;
জানা যাবে মারিফতে
যদি মনের বিকার যায়।
মূল ছাড়া এক আজগবি ফুল
ফুটেছে সে ভব-নদীর কূল;
চিরদিন এক রসিক বুলবুল
সে ফুলের মধু খায়।
শুনেছি সেই মানুষের খবর
আলেফের জের, মিমের জবর
লালন বলে, হ’সনে ফাঁফর
মুরশিদ ধরলে জানা যায়।
Discussion
Public comments for Oi Ek Ajan Manush Phirche Deshe are available on the discussion page.
View discussion