আমার অল্প একটু জীবন বাকি
আমার অল্প একটু জীবন বাকি
ছোট্ট একটা স্বপ্ন দিও,
স্বল্প বাকি নয়ন আলোয়
ঝাপসা ঘুমে দেখা দিও,
অল্প একটু জীবন বাকি।
বাকি কয়েক ফোঁটা চোখের পানি
বাকি কয়েক ফোঁটা চোখের পানি,
খানিকটা মুছে দিও,
অল্প একটু জীবন বাকি।
ছড়ার বনলতার মত
অল্প একটু শান্তি দিও,
বর্ষা সবুজ পাতার মত
খুব সীমিত ধুয়ে দিও,
ছড়ার বনলতার মত।
দিও রাতের অল্প অল্প কালো
দিও রাতের অল্প অল্প কালো,
বিন্দু তারার জ্যোৎস্না মাখি
অল্প একটু জীবন বাকি।
মধুবতী ফুলের মত
মাতাল হবার সুবাস দিও,
দূরের মেঘমালার মত
ঝরে পড়ার আভাস দিও,
মধুবতী ফুলের মত।
আমায় দিও কুসুম অন্তরের তাপ
আমায় দিও কুসুম অন্তরের তাপ,
শিরায় শিরায় ঢেকে রাখি
অল্প একটু জীবন বাকি।
আমার অল্প একটু জীবন বাকি
ছোট্ট একটা স্বপ্ন দিও,
স্বল্প বাকি নয়ন আলোয়
ঝাপসা ঘুমে দেখা দিও,
অল্প একটু জীবন বাকি।
Discussion
Public comments for Olpo Ektu Jiboner Gaan are available on the discussion page.
View discussion