পার কর দয়াল আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে।
মন-তরী ছয় জন সদায়
অবশেষ কুকাণ্ড বাধায়
ডুবালি ঘাটায় ঘাটায়
আজ আমারে।
ভব-কূপেতে আমি
ডুবে হলাম পাতালগামী
অপারের কাণ্ডারী তুমি
লও কেনারে।
আমি কার, কেবা আমার
বুঝে বুঝলাম না এবার
অসারকে ভাবিয়ে সার
প’লাম ফেরে।
হারিয়ে সকল উপায়
শেষে তোর দিলাম দোহাই
লালন কয়, দয়াল নাম সাঁই
জানবো তোরে।।
Discussion
Public comments for Par Kor Doyal Amay Keshe Dhore are available on the discussion page.
View discussion