পায়েল বোলে রিনিঝিনি Payel Bole Rinijhini

পায়েল বোলে রিনিঝিনি।
নাচে রূপমঞ্জরী শ্রীরাধার সঙ্গিনী।।

ভাব-বিলাসে
চাঁদের পাশে
ছড়ায়ে চাঁদের ফুল নাচে যেন নিশীথিনী।।

নাচে উড়ায়ে নীলাম্বরী অঞ্চল ;
মৃদু মৃদু হাসে
আনন্দ-রাসে
শ্যামল চঞ্চল।
কভু মৃদু মন্দ
কভু ঝরে দ্রুত তালে সমধুর ছন্দ;
বিরহের বেদনা মিলন-আনন্দ
ফোটার তনুর ভঙ্গিমাতে
ছন্দ-বিলাসিনী।।

বাংলিশ/Banglish

Payel bole rinijhini. Nache Rupamanjari Shriradhar sangini.. Bhab-bilase Chander pashe Chhoraye chander phul nache jeno nishithini.. Nache uraye nilambari anchal ; Mridu mridu hase Ananda-rase Shyamal chanchal. Kobhu mridu mando Kobhu jhore druto tale somadhur chhondo; Biroher bedona milon-ananda Photar tonur bongimate Chhondo-bilashini..

Discussion

Public comments for Payel Bole Rinijhini are available on the discussion page.

View discussion