পিয়ার পিরীতি লাগি যোগিনী হৈনু।
তবুত দারুণ চিতে সোয়াস্তি না পানু।।
কি হইল কলঙ্ক রঙ্গ শুনি যথা তথা।
কেন বা পিরীতি কৈনু খাইয়া আপন মাথা।।
না বল, না বল সই সে কানুর গুণ।
হাতের কালি গায়ে দিলাম মাখিলাম চূণ।।
আর না করিব পাপ পিরীতির লেহা।
পোড়া করি সমান করিনু নিজ দেহা।।
বিধিরে কি দিব দোষ করম আপনা।
সুজনে করিনু প্রেম হইল কুজনা।।
দ্বিজ চণ্ডীদাসে কহে না কর ভাবনা।
সুজনে সুজন মিলে, কুজনে কুজনা।।
Discussion
Public comments for Piyar Piriti Lagi Jogini Heinu are available on the discussion page.
View discussion