পৌখলী রজনী পবন বহে মন্দ।
চৌদিশে হিম হিমকর করু বন্ধ।।
মন্দিরে রহত সবহুঁ তনু কাঁপ।
জগরন শোয়নে নয়ন রহুঁ ঝাপ।।
এ সখি হেরি চমক মোহে লাই।
ঐছে সময়ে অভিসারল রাই।।
পরিহরি তৈছন সুখময় শেজ।
উচকুচ কুঞ্চক ভরমহি তেজ।।
ধবলিম কুঞ্জে লখই নাহি গোই।
চললিহ কুঞ্জে লখই নাহি কোই।।
কমলচরণ তুহিনে নাহি দলই।
কণ্টক-বাটে কতিহুঁ নাহি টলই।।
গোবিন্দদাস কহ ইথে কি সন্দেহ।
কিযে বিঘিনি যাঁহা নূতন নেহ।।
Discussion
Public comments for Poukhali Rajani Pabana Bahe Manda are available on the discussion page.
View discussion