প্ৰাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও
অবলা রাধারে বন্ধু মনেতে ভাবিও।
নিতি নিতি চুপে আইস যাওয়া কোন রূপেরে
ওগো ননদীর ডরে বন্ধু আমায় না ছাড়িও।
মুই যাইমু যমুনার জলে, ও বন্ধু তুমি যাইও কোন ছলেরে
এগো কদমডালে বসিয়া বন্ধু বাঁশিটি বাজাইও।
তুমি আমার প্রাণপ্ৰিয় আমায় শান্ত ক্র দেখা দিয়া রে
আমার বিষাদ সংকটের কালে যুগল চরণ দিয়ো গো।
দীনহীন কাঙ্গাল আমি ঠেকিয়া রইমু মায়াজালে রে
ওগো শ্ৰী রাধারমণে বলে দুঃখ দিলে দুঃখ সইও。
Discussion
Public comments for Pranbondhu Dasire Phiriya Chaio are available on the discussion page.
View discussion