Back to Library
Devotional

প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো Praner Poth Beye Giyeche Se Go

Kazi Nazrul Islam

Praner Poth Beye Giyeche Se Go lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো ;
চরণ চির রেখা আঁকিয়ে যে গো ?
লুটায়ে আশা-মুলে মোহন অঞ্চল,
নূপুর মুখরিত চরণ চঞ্চল,
দুধারে ফুটাইয়ে বাসনা ফুল রাশি,
আধেক প্রেম গাথা শুনাইয়ে গো।

একটু সুধা হাসি, আধেক প্রেম-গান
কামনা-ফুল দুটি শুষ্ক হীন-প্রাণ;
এখনো পড়ে আছে চরণ-রেখা পাশে,
মুগ্ধ হয়ে আছি তাই নিয়ে গো ।

তা’রা মোরে রেখেছিল ভুলাইয়ে-
দু’দিনের মোহ মাখা হাসি খুশী দিয়ে।
নিজ সুখ তরে, মম সুখ দুখ ভাগী;
তারা শুধু চাহে মোরে তাহাদেরি লাগি;
মিছে আশা দিয়ে কত করে অনুরাগী
শেষে দুরে দাঁড়াইয়া হাসে সর্বস্ব নিয়ে।

দেখা হ’লে আর কথা কহে না কহে না,
এ ছলনা আর প্রভু, সহে না সহে না ;
শ্রান্ত চরণ, আর দেহ যে বহে না ;
আজ ভাঙিয়াছে ঘুমঘোর এসেছি ফিরিয়ে ।

Read in Banglish
Praner poth beye giyeche se go ; Choron chiro rekha akiye je go ? Lutaye asha-mule mohon onchol, Nupur mukhorito choron chonchol, Dudhare futaiye basona ful rashi, Adhek prem gatha sunaiye go. Ektu sudha hasi, adhek prem-gan Kamona-ful duti sushko hin-pran; Ekhono pore ache choron-rekha pashe, Mugdho hoye achi tai niye go . Ta’ra more rekhechilo bhulaiye- Du’diner moho makha hasi khushi diye. Nijo sukh tore, momo sukh dukh bhagi; Tara shudhu chahe more tahaderi lagi; Miche asha diye koto kore onuragi Sheshe dure daraiya hase sorboswo niye. Dekha ho’le ar kotha kohe na kohe na, E cholona ar probhu, sohe na sohe na ; Sranto choron, ar deho je bohe na ; Aj bhangiyache ghumghor eshechi firiye .

Related songs

More songs you may enjoy.

Melancholic

Biroher Nishi Kichute Ar

বিরহের নিশি কিছুতে আর

Kazi Nazrul Islam

"বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়। জাগরণে দেখা দিলে না নাথ স্বপনে আসিয়া দেখা দিয়ো॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Ganhuli Mor Ahoto Pakhir Somo

গানগুলি মোর আহত পাখির সম

Kazi Nazrul Islam

"গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।। বাণ বেধা মোর গানের পাখিরে তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,"

Melancholic

Harano Hiyar Nikunjo Pathe

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

Kazi Nazrul Islam

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।"

Discussion

Public comments for Praner Poth Beye Giyeche Se Go are available on the discussion page.

View discussion