Back to Library
Melancholic

বিরহের নিশি কিছুতে আর Biroher Nishi Kichute Ar

Kazi Nazrul Islam

Read Biroher Nishi Kichute Ar in Bengali and Banglish transliteration, from Sur-Saki.

Updated

Lyrics

বিরহের নিশি কিছুতে আর
চাহে না পোহাতে ওগো প্রিয়।
জাগরণে দেখা দিলে না নাথ
স্বপনে আসিয়া দেখা দিয়ো॥

হেরিব কবে সে মোহন রূপ,
শুকায়েছে মালা, পুড়েছে ধূপ,
নিভে যদি যায় জীবন-দীপ
তুমি এসে নাথ নিভাইয়ো॥

তব আশা-পথ চাহি বৃথায়
দিবস মাস বরষ যায়,
এ জনমে যদি ভুলিলে হায়
পরজনমে না ভুলিয়ো॥

Read in Banglish
Biroher nishi kichute ar chahe na pohate ogo priyo. jagorone dekha dile na nath swopone asiya dekha diyo. Heribo kobe se mohon rup, shukayeche mala, pureche dhup, nibhe jodi jay jibon-dip tumi ese nath nibhaiyo. Tobo asha-poth chahi brithay dibosh mash borosh jay, e jonome jodi bhulile hay porojonome na bhuliyo.

Related songs

More songs you may enjoy.

Devotional

Praner Poth Beye Giyeche Se Go

প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো

Kazi Nazrul Islam

"প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো ; চরণ চির রেখা আঁকিয়ে যে গো ? লুটায়ে আশা-মুলে মোহন অঞ্চল, নূপুর মুখরিত চরণ চঞ্চল,"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Shunyo Aji Gul-Bagicha

শূন্য আজি গুল-বাগিচা

Kazi Nazrul Islam

"শূন্য আজি, গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া। রাঙা গুলের বাজার আজি স্মৃতির কাঁটায় ছাওয়া॥"

Melancholic

Biroher Gulbage Mor Bhul Kore Aj

বিরহের গুলবাগে মোর ভুল করে আজ

Kazi Nazrul Islam

"বিরহের গুলবাগে মোর ভুল করে আজ ফুটল কি বকুল। অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুলবুল॥"

Melancholic

Mon Kar Kotha Bhebe Emon Udas Kore

মন কার কথা ভেবে এমন উদাস করে

Kazi Nazrul Islam

"মন কার কথা ভেবে এমন উদাস করে। দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে জেগে তায় মনে নাহি পড়ে।"

Romantic

Naiya Dhire Chalao Toroni

নাইয়া ধীরে চালাও তরণি

Kazi Nazrul Islam

"নাইয়া! ধীরে চালাও তরণি। একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা মেঘলা রজনি॥"

Discussion

Public comments for Biroher Nishi Kichute Ar are available on the discussion page.

View discussion