Back to Library
Devotional

প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার Praner Pran Murshid Amar

Baul Shah Abdul Karim

Praner Pran Murshid Amar lyrics by Baul Shah Abdul Karim (1951). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

1951

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার ॥

যুগের শেষে এসে যখন জন্ম নিলেন এ ধরায়
জেলা হয় সুনামগঞ্জ জন্মস্থান হয় উকারগাঁয়
শরিয়তে পায়বন্দ ছিলেন তরিকতের রাহাদার
সুফি সাধক ছিলেন মারিফত করে বিচার ॥

শিষ্য ভক্ত আশেকগণ সবারে করে কাঙাল
১৩৫৮ সনে করলেন তিনি ইন্তেকাল
নুরের বাতি নিভে যেদিন হয়ে গেল অন্ধকার
আষাঢ় মাসের নয় তারিখ ছিল সেদিন রবিবার ॥

শিষ্য ভক্ত আছে যারা করে সদা গুণগান
খাঁটি প্রেমের প্রেমিক হলে তাদের জন্য বর্তমান
বাউল আবদুল করিম বলে ইজ্জতে আশেক সবার
ভরসা রেখেছি মনে পাইতে রহমত দিদার ॥

Read in Banglish
Praner pran murshid amar moula box nam jahar choronete janai ami salam hajar hajar. juger sheshe eshe jakhon jonmo nilen e dhoray jila hoy Sunamgonj jonmosthan hoy Ukargay shoriote paybond chilen torikoter rahadar sufi sadhok chilen marifat kore bichar. shishyo bhokto ashek-gon sobare kore kangal terosho atanno shone korlen tini intekal nurer bati nibhe jedin hoye gelo ondhokar ashar masher noy tarikh chilo shedin robibar. shishyo bhokto ache jara kore shoda gunogan khati premer premik hole tader jonno bortoman baul Abdul Karim bole ijjote ashek shobar bhorosha rekhechi mone paite rohomot didar.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shyamolo Sundoro Rup

শ্যামলও সুন্দরও রূপ

Baul Shah Abdul Karim

"শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো পাগল মনে আমার লয় না ঘরবাড়ি ॥"

Mystical

Piriti Kora Porane Mora Re

পিরীতি করা পরানে মরা রে

Baul Rashid Uddin

"পিরীতি করা পরানে মরা রে যারাই করিল, তারাই জানে ॥ প্রেম করিলেন ইউনুছ নবী মাছের পেটে থাকিয়া নামের সুধা পান করিয়া রইলেন ইউনুছ বাঁচিয়া"

Devotional

Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin

শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন

Rashid Uddin

"শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন বিছমিল্লার উল্লিশটি হরফ দোযকের জাবিন কোরানেতে প্রথম লেখা আলিফ, লাম আর মীম সাত মুবিনে বান্ধা আছে ছুরে ইয়াসীন"

Philosophical

Bhoy Kore Mon Kaam Nodir Torongo Dekhe

ভয় করে মন কাম নদীর তরঙ্গ দেখে

Naeem Mia

"ভয় করে মন কাম নদীর তরঙ্গ দেখে ডুবছে মানুষ ঘূর্ণিপাকে সর্বসময় লাখে লাখে।।"

Mystical

Je Banaiche Omon Khelar Ghor

যে বানাইছে অমন খেলার ঘর

Naeem Mia

"যে বানাইছে অমন খেলার ঘর জানিনা জানিনা রে আমি তাহার খবর।। আলো হইলো ও ঘরখানা মুক্তামতি ষোলো আনা"

Devotional

Morute Aaj Futlo Kusum

মরুতে আজ ফুটল কুসুম বাজিল ভেরী

Rashid Uddin

"মরুতে আজ ফুটল কুসুম বাজিল ভেরী ভ্রমর বুলবুল হইয়া আকুল আসিল উড়ি ॥ সেই ফুলেরি সৌরভেতে হুরপুরি কি নুরী। সেই ফুল নিয়া চন্দ্র সূর্য করছে কাড়াকাড়ি।"

Discussion

Public comments for Praner Pran Murshid Amar are available on the discussion page.

View discussion