Back to Library
Devotional

মরুতে আজ ফুটল কুসুম বাজিল ভেরী Morute Aaj Futlo Kusum

Rashid Uddin

Morute Aaj Futlo Kusum lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

মরুতে আজ ফুটল কুসুম বাজিল ভেরী
ভ্রমর বুলবুল হইয়া আকুল আসিল উড়ি ॥

সেই ফুলেরি সৌরভেতে হুরপুরি কি নুরী।
সেই ফুল নিয়া চন্দ্র সূর্য করছে কাড়াকাড়ি।
অনল অনিলে ভূধর সলিলে ভাসছে লহরী ॥

শাহে গোলজার দীপ্ত পুরে উজ্জল সোনার পুরী।
পাতায় পাতায় গুল্ম লতায় গাহে নামের সারি ॥

চারি রঙ্গে ফুটছে ফুল কুমকুম কুস্তরী
সেই ফুলের আজ মধু লুটে যত নরনারী

আউয়ালে ফুটেছে ফুল আখেরে জাহেরী
সেই ফুলেরি গন্ধ নিলে দোয়ক হারাম তারি ॥

রশিদ উদ্দিন বলে হায় আহা মরি মরি
সেই ফুলের আজ পাপড়ি টুটে লাগছে গড়াগড়ি ॥

Read in Banglish
Morute aj futlo kusum bajilo bheri Bhromor bulbul hoiya akul asilo uri. Sei fuleri sourobhete hurpuri ki nuri. Sei ful niya chondro surjo korche karakari. Onol onile bhudhor solile bhasche lohori. Shahe goljar dipto pure ujjwol sonar puri. Patay patay gulmo lotay gahe namer sari. Chari ronge futche ful kumkum kustori Sei fuler aj modhu lute joto nornari Auwale futeche ful akhere jaheri Sei fuleri gondho nile doyok haram tari. Rashid Uddin bole hay aha mori mori Sei fuler aj papri tute lagche goragori.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Devotional

Shubhodine Udoi Hoilen Pak Naam Mohammad

শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ

Rashid Uddin

"শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ ॥ যেইছা ওয়াক্তে জন্ম নিলেন আসমান জমিন সুবেসাদ ॥"

Folk

Shun Dada Mahashay Kohite Lage Bhoy

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

Rashid Uddin

"শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়। দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥ তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।"

Devotional

Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin

শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন

Rashid Uddin

"শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন বিছমিল্লার উল্লিশটি হরফ দোযকের জাবিন কোরানেতে প্রথম লেখা আলিফ, লাম আর মীম সাত মুবিনে বান্ধা আছে ছুরে ইয়াসীন"

Devotional

Bochorete Trishdine Phul Phute Guptobagane

বছরেতে ত্রিশদিনে ফুল ফুটে গুপ্তবাগানে

Rashid Uddin

"বছরেতে ত্রিশদিনে ফুল ফুটে গুপ্তবাগানে সাধুজনে তুলে আনে অনুরাগের ছুঁয়াতে।"

Philosophical

Chini Khawa Rakkhoshire Maro

চিনি খাওয়া রাক্ষসীরে মারো

Rashid Uddin

"চিনি খাওয়া রাক্ষসীরে মারো যদি পারো । খাইল কত সাদা চিনি ধনী-মানি করতাছে লুজার ॥"

Discussion

Public comments for Morute Aaj Futlo Kusum are available on the discussion page.

View discussion