Back to Library
Devotional

শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin

Rashid Uddin

Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন ॥
বিছমিল্লার উল্লিশটি হরফ দোযকের জাবিন ॥

কোরানেতে প্রথম লেখা আলিফ, লাম আর মীম
সাত মুবিনে বান্ধা আছে ছুরে ইয়াসীন ॥

আল হামদু লিল্লাহে পড় রাব্বিল আলামীন।
সঙ্গে আদায় কর আর রাহমানির রাহীম ॥

আলীমুল গাইব আল্লা করবে একিন ॥
লাক্কাদ কাররামনা বাণী আদাম ভেদ বড় কঠিন

আদম খোদা নয়রে জুদা কুলুবিল মুমীন ॥
ভাবতে ভাবতে সোনার অঙ্গ হইয়াছে মলিন

রশিদ উদ্দিন আর কি করবে আল্লাহু আমিন ॥

Read in Banglish
Shunre momin, bismillah porle phol paibe ekdin Bismillahir ullishti horof dozoker jabin Koranete prothom lekha Alif, Lam aar Mim Sat mubine bandha ache chure Eyasin Al hamdu lillahe poro Rabbil Alamin Songe aday koro Ar-Rahmanir Rahim Alimul gaib Allah korbe ekin Lakkad karramna bani adam bhed boro kothin Adam Khoda noyre juda kulubil mumin Bhabte bhabte sonar ongo hoiyache molin Rashid Uddin aar ki korbe Allahu Amin

Related songs

More songs you may enjoy.

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Philosophical

Sangsara Juriya, Dekhechi Ghuriya

সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া

Rashid Uddin

"সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া, মতামত আমার মিলে না ॥ কেহ বলে আছে স্রষ্টা কেহ বলে নাই, থাকলে আছে অচল হইয়া চলনশক্তি নাই ৷"

Devotional

Purush Pagol Korlo Maye Noyoner Bane

পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে

Rashid Uddin

"পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে ॥ কি ধন দিয়া পাগল করে সন্ধান জানে কয়জনে ॥"

Philosophical

Chirodin Ki Bache Manush

চিরদিন কি বাঁচে মানুষ

Rashid Uddin

"চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে? কইরো না কেউ দেহার গৈরব এই দেহার কী মূল্য আছে ৷"

Mystical

Dil Quraner Hafez Je Jane Tar Poddhoti

দিল কোরআনের হাফেজ যে জানে তার পদ্ধতি

Rashid Uddin

"দিল কোরআনের হাফেজ যে জানে তার পদ্ধতি মরা ছেলে বিয়া করল, নব এক যুবতী ॥"

Devotional

Khoda Bishwo Byapito

খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে

Rashid Uddin

"খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে ॥ আগে দীপ্তিমান কর তমিস্রা বাসরে জ্বলানির কেন্দ্রে গিয়া বস ভক্তির জোরে।"

Discussion

Public comments for Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin are available on the discussion page.

View discussion