প্ৰাণসখীগো কাল জল আনিতে কোন গেছিলাম
আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম।।
রাইয়ার মাথায় চিকন চুল দেখতে লাগে নানান ফুল
সে ফুলের গন্ধে যেমন মন হইল ব্যাকুল।।
আসিল নাগর বন্ধু উথলিল প্রেমাসিন্ধু
আমার জলের ঘাটে গেল কুলমান।।
ভাইবে রাধারমণ বলে ঠেইকাছি রাই কালার প্রেমে
যেমন নতুন যৌবন করলায় দান
তেমনি জড়াইল বাহু দিয়া বাঁশি তুলে তান
Discussion
Public comments for Pransokhi Go Kal Jol Anite Kon Gechilam are available on the discussion page.
View discussion