প্রেম-ডুবারু বিনে কে জানে।
ও সে জেনে প্রেমের গতি কুটিল অতি
ডোবে গহীনে৷।
সামান্যে কি চিনে সেই নদী
সেথা বিনে হাওয়ার ঢেউ ওঠে নিরবধি
শুভযোগে জোয়ার আসে যদি
ত্রিবেণী ভেসে যায় সমানে।।
মৃত্তিকাহীন নদীর পরে
মীন এক আসা-যাওয়া করে
অন্যে চিনতে পারবে জেনে।।
পূর্নিমার যোগে সে মীন ভাসে
কারুণ্য তারুণ্য এসে
লাবল্য যখন মিশে
সাধকে মীন ধরতে পারে সেইদিনে।।
সেই নদীতে চান করিলে শুভ যোগে
ওরে ভব-ভয় তোর দূরে যাবে
লালন কয়, এড়াবি শমনে।।
Discussion
Public comments for Prem-Dubaru Bine Ke Jane are available on the discussion page.
View discussion