পুরানো সেই দিনের কথা Purano Sei Diner Kotha

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।

আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়—
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়—
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥

বাংলিশ/Banglish

Purano sei diner kotha bhulbi ki re hay. O sei chokhe dekha, praner kotha, se ki bhola jay. Ay ar ektibar ay re sokha, praner majhe ay. Mora sukher dukher kotha kobo, pran jurabe tay. Mora bhorer bela phul tulechi, dulechi dolay-- Bajiye bashi gan geyechi bokuler tolay. Hay majhe holo charachari, gelem ke kothay-- Abar dekha jodi holo, sokha, praner majhe ay.

Discussion

Public comments for Purano Sei Diner Kotha are available on the discussion page.

View discussion