Back to Library
Dreamy

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে Purnochander Mayay Aji Bhabna Amar Poth Bhole

Rabindranath Tagore

Purnochander Mayay Aji Bhabna Amar Poth Bhole lyrics by Rabindranath Tagore (1921). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন সিন্ধুপারের পাখি তারা, যায় যায় যায় চলে॥
আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্‌ দূরে
ডাকে আয় আয় আয় ব’লে॥

যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি
সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা অনেক দিনের সে কোন্‌ ব্যথা
কাঁদে হায় হায় হায় ব’লে॥

Read in Banglish
Purnochander mayay aji bhabna amar poth bhole, jeno sindhuparer pakhi tara, jay jay jay chole. alochayar sure onek kaler se kon dure dake ay ay ay bole. jethay chole geche amar hara phagunrati sethay tara phire phire khoje apon sathi. alochayay jetha onek diner se kon byatha kande hay hay hay bole.

Related songs

More songs you may enjoy.

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Serene

He Akashbihari Nirodbahon Jol

হে আকাশবিহারী-নীরদবাহন জল

Rabindranath Tagore

"হে আকাশবিহারী-নীরদবাহন জল, আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥"

Melancholic

Obelay Jodi Esecho Amar Bone

অবেলায় যদি এসেছ আমার বনে

Rabindranath Tagore

"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"

Discussion

Public comments for Purnochander Mayay Aji Bhabna Amar Poth Bhole are available on the discussion page.

View discussion