রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়
জল-ঝুমঝুমি।
চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি॥
দুরন্ত অরণ্যা গিরি-নির্ঝরিণী
রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী
শাখায় শাখায় ঘুম ভাঙায়
ভীরু মুকুলের কপোল চুমি।
কুহ কুহু কুহরে পাহাড়ি কুহু
পিয়াল-ডালে,
পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ
তারই তালে তালে।
সেই জল-ছলছল সুরে জাগিয়া
সাড়া দেয় বন পারে বাঁশি রাখালিয়া;
বউ কথা কও কোকিল পাপিয়া
পল্লির প্রান্তর ওঠে শিহরি
বলে, চঞ্চলা কে গো তুমি
Discussion
Public comments for Rum Jhum Jhum Rum Jhum Ke Bajay are available on the discussion page.
View discussion