Back to Library
Romantic

রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায় Rumujhumu Rumujhum Ke Elo Nupur Pay

Kazi Nazrul Islam

Rumujhumu Rumujhum Ke Elo Nupur Pay lyrics by Kazi Nazrul Islam (1928). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

রুমুঝুমু রুমুঝুম্
কে এল নূপুর-পায়।
ফুটিল শাখে মুকুল
ও রাঙা চরণ-ঘায়॥

সে নাচে তটিনী-জল
টলমল টলমল,
বনের বেণি উতল
ফুলদল মুরছায়॥

বিজরি জরির আঁচল
ঝলমল ঝলমল,
নামিল নভে বাদল
ছলছল বেদনায়॥

দুলিছে মেখলা-হার
শ্যামলী মেঘমালায়,
উড়িছে অলক কার
অলকার ঝরোকায়॥

তালীবন থই তাথই
করতালি হানে ওই
কবি, তোর তমালী কই —
শ্বসিছে পুবালি-বায়॥

Read in Banglish
Rumujhumu rumujhum Ke elo nupur-pay. Phutilo shakhe mukul O ranga choron-ghay. Se nache totini-jol Tolomolo tolomolo, Boner beni utolo Phuldol murochay. Bijori jorir achol Jholomolo jholomolo, Namilo nobhe badol Chollocholo bedonay. Duliche mekhala-har Shyamoli meghmalay, Uriche oloko kar Alokar jhorokay. Talibon thoi tathoi Korotali hane oi Kobi, tor tomali koi — Shwoshiche pubali-bay.

Related songs

More songs you may enjoy.

Vibrant

Duranta Bayu Purbaiya

দুরন্ত বায়ু পুরবৈয়াঁ

Kazi Nazrul Islam

"দুরন্ত বায়ু পুরবৈয়াঁ বহে অধীর আনন্দে। তরঙ্গে দুলে আজি নাইয়া রণ-তুরঙ্গ-ছন্দে॥"

Joyful

Megher Hindola Dey Pub Hawate Dola

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা

Kazi Nazrul Islam

"মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥"

Rhythmic

Rum Jhum Jhum Rum Jhum Ke Bajay

রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

Kazi Nazrul Islam

"রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায় জল-ঝুমঝুমি। চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি॥"

Nature

Shyama Tonwi Ami Megh-Borona

শ্যামা তন্বী আমি মেঘ-বরনা

Kazi Nazrul Islam

"শ্যামা তন্বী আমি মেঘ-বরনা। মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরনা॥ অম্বরে জলদ-মৃদঙ্গ বাজাই,"

Romantic

Snigdha Shyamabeni Barna Eso Malabika

স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা

Kazi Nazrul Islam

"স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা! অর্জুন-মঞ্জুরী কর্ণে, গলে নীপ-মালিকা, / মালবিকা।।"

Joyful

Jay Jhilmil Jhilmil Dheu Tule

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে

Kazi Nazrul Islam

"যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কূলে কে চঞ্চল দিগঞ্চলা, মেঘ-ঘন-কুন্তলা।"

Discussion

Public comments for Rumujhumu Rumujhum Ke Elo Nupur Pay are available on the discussion page.

View discussion