সাধন শরণ, এ বড় কঠিন,
বড়ই বিষম দায়।
নব সাধু সঙ্গ, যদি হয় ভঙ্গ,
জীবের জনম তার।।
অনর্থ নিবৃত্তি, সভে দুরগতি,
ভজন ক্রিয়াতে রতি।
প্রেম গাঢ় রতি, হয় দিবা রাতি,
হয়ে যে যাহাতে প্রীতি।।
আসক উকত, সবে দুরগত,
সদগুরু আশ্রয়ে হবে।
রতি আস্বাদন, করহ বতন,
সখীর সঙ্গিনী হবে।।
দেহ রতি ক্ষয়, কুপত রতি হয়,
সাধক সাধন পাকে।
চণ্ডীদাসে কয়, বিনা দুঃখে নয়,
কিশোরী চরণ দেখে।।
Discussion
Public comments for Sadhan Sharan E Boro Kothin are available on the discussion page.
View discussion