মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন,
কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো।
শাওন ঘন ঘোর ঝরিছে ধারা অঝোর
কাঁপিছে কুটির মোর দীপ-নেভানো॥
বজ্রে বাজিয়া ওঠে তব সংগীত,
বিদ্যুতে ঝলকিছে আঁখি-ইঙ্গিত,
চাঁচর চিকুরে তব ঝড় দুলানো
ওগো মন ভুলানো॥
এক হাতে সুন্দর, কুসুম ফোটাও!
আর হাতে নিষ্ঠুর, মুকুল ঝরাও!
হে পথিক, তব সুর অশান্ত বায়
জন্মান্তর হতে যেন ভেসে আসে হায়!
বিজড়িত তব স্মৃতি চেনা অচেনায়
প্রাণ-কাঁদানো॥
Discussion
Public comments for Megh Medur Gagan Kande Hutash Pabon are available on the discussion page.
View discussion