শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
আর বাজিও না রে।।
বাঁশি রে তুই একি করলে আমার কুলধৰ্ম নষ্ট করলে
দোষী করলে এ গোকুলে জানে সকলে
বাঁশি নিষেধ দিলে নিষেধ বাধা মানে নারে।।
শাশুড়ী ননদী ঘরে লাঞ্ছনা দেয় সদায় মোরে
দোষী করলে ঘরে বাইরে এ ব্ৰজপুরে
কলঙ্কিনীর কলঙ্কী নাম গেলনা রে।।
ভাইবে রাধারমণ বলে
বাঁশির দোষ নাই কোনো কালে
যার হাতে থাকে বাঁশী তার কথা বলে
আরে রসিক বিনে রসের বাঁশি বুঝে না রে।
Discussion
Public comments for Shyamer Bangshire E Nam Dhoriya Modhur Shore are available on the discussion page.
View discussion